এ ব্লগ এর লেখা এখানে লেখা হয়। সকল নতুন পোস্ট ও টিউটোরিয়াল এখানে পাবেন।

অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৩ মে, ২০১০

ভিজুয়্যাল বেসিক IDE উইন্ডো এর সাথে পরিচিতি (ভিজুয়্যাল বেসিক টিউটরিয়াল ৩)

সবাইকে আমার আজকের টিউন পেজ এ সাগতম । আমি কিছু দিন হতে ভিজুয়্যাল বেসিক নিয়ে ধারাবাহিক টিউন করছি , আর আপনারা এ বিষয় আগ্রহি থাকলে ইন্নশাআল্লা নিয়মিত টিউন করে যাব । আমার আগের টিউন গুলো পড়তে নিম্নের ক্লিক করুন ।
ত কথা না বাড়িয়ে আজ কের টিউন এর প্রধান আলোচংশে আসি । আজ আমি ভিজ্যুয়াল বেসিক এর IDE  উইন্ডো এর সাথে পরিচয় করে দিবো ।

IDE  উইন্ডো এর সাথে পরিচিতি:

মেনুবারঃ

ভিজুয়্যাল বেসিক মেনুবারে File , Edit , View ইত্যাদি অপশন থাকে যা ভিজুয়্যাল বেসিক ব্যবহারে অনেক কাজে আসে ।

স্টান্ডার্ড টুলবারঃ

মাউস এর সাহায্যে দ্রুত কাজ করার জন্য টুলবার ব্যবহার করা হয় । এই টুলবার না পেলে View>Toolbar> Standard  এ সিলেক্ট করবেন ।

জেনারেল টুলবক্স/কন্ট্রোলবক্সঃ

এখানে ভিজুয়্যাল বেসিক এর সকল প্রকার কন্ট্রোল থাকে তাই এটা কে কন্ট্রোলবক্স ও বলে । কন্ট্রোলবক্স এ প্রয়োজনীয় কন্ট্রোল ফর্মে যুক্ত করে বিভিন্ন ইউজার ইন্টারফেস তৈরি করা হয় । এই টুলবার না পেলে View>Toolbox  এ সিলেক্ট করবেন ।
VB_IDE

IDE উইন্ডো এর চিত্রঃ

প্রজেক্ট এক্সপ্লোরার উইন্ডোঃ

ভিজুয়্যাল বেসিক এ প্রবেশ করলে project নামে যে উইন্ডো টা দেখা যায় তাকে প্রজেক্ট এক্সপ্লোরার বলেভিজুয়্যাল বেসিকে তৈরি করা একটি সম্পুন প্রোগ্রামেই হল প্রজেক্ট ; যা কত গুলো ফর্ম , মডিউল দারা গঠিত । প্রজেক্ট এক্সপ্লোরার এ সকল ফাইল এর তালিকা থাকে ।এই টুলবার না পেলে View>project explorer এ সিলেক্ট করবেন ।

প্রপার্টিজ উইন্ডোঃ

প্রপার্টিজ উইন্ডো ভিজুয়্যাল বেসিক এর মুল উইন্ডো তে থাকে । এটি প্রোগ্রাম তৈরি করার সময় প্রপার্টিজ যেমনঃ রঙ , সাইজ ইত্যাদি পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয় ।এই টুলবার না পেলে View> properties window এ সিলেক্ট করবেন ।

মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০১০

সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন)

আজ আমি একটি ব্যতিক্রমিক টিউন করবো । অনেকে টিউন টা দেখে হয়ত হাসতেও পারে , তবে সত্যই টিউন টা মজার । আজ আমি কোন প্রকার সার্কিট ছাড়াই কিছু  এল.ই.ডি (লাইট) দিয়ে একটি সুন্দর ঝারবাতি বানানোর কৌশল সম্পর্কে আলোচনা করবো। নিচে ধাপা ধাপে দেয়া হল ।
3353547576 spinning staff led lights সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

প্রথমে যা যা লাগবেঃ

  • ২৪০ টি এল ই ডি (লাইট) ।
  • ট্রান্সফরমার ১টি (১৬ ভোল্ট , ১ আম্পিয়ার এসি ) ।
  • একটি স্টিল ওয়ার (১৪ ফিট লোং) ।
  • কিছু লম্বা তার ।

১ম ধাপঃ

নিম্নের দেয়া ছবির মত স্টিল ওয়ার কে পেচিয়ে নিন ।
2 সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

চিত্র :স্টিল ওয়ার কে পেচার প্রক্রিয়া

২য় ধাপঃ

এবার সকল ও এল ই ডি (লাইট) নিম্নের চিত্রে এর মত তার এ সিল্ডারিং এর মাধ্যমে সংযোগ দিন । তবে মনে রাখবেন একটি এল ই ডি (লাইট) এর পজিটিভ এর সাথে অপর এল ই ডি (লাইট) এর পজিটিভ এবং এল ই ডি (লাইট) এর নেগেটিভ এর সাথে অপর এল ই ডি (লাইট) এর লেগেটিভ মিলিত হবে । এল ই ডি (লাইট) এর ২টি পিন এর মধ্যে বড় টা পজিটিভ আর ছোট টা নেগেটিভ ।
3 সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

চিত্র : এল ই ডি (লাইট) সংযোগ ক্রিয়া

৩য় ধাপঃ

সংযোগ দেয়া সম্পন্ন হলে নিম্নের চিত্রের মত হবে । এই নেকলেস টা আপনার পেচানো স্টিল ওয়ার এর সাথে এবার পেচান ।
5 সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

চিত্র : এল ই ডি (লাইট) এর তৈরি করা নেকলেস

৪র্থ ধাপঃ

এবার ট্রান্সফরমার সংযোগ দেয়ার পালা , প্রথমে নেকলেস এর যে প্রান্ত বের হয়ে ছে তা ট্রান্সফরমার সাথে সংযোগ দিন । ব্যস কাজ শেষ ।
4 সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

চিত্র : এল ই ডি (লাইট) এর সাথে ট্রান্সফরমার সংযোগ প্রক্রিয়া

শেষ ধাপঃ

এবার এল ই ডি ঝারবাতি আপনার ঘরের যেকোন যায়গায় সেট করে সরবারহ দিন , দেখুন এবার মজা কিভাবে আপনার ঘর আলোকিত করে এল ই ডি ঝারবাতি ।
6 সার্কিট ডায়াগ্রাম ছাড়ায় তৈরি করুন মজার একটি এল.ই.ডি ঝারবাতি (ব্যতিক্রমিক টিউন) | Techtunes

চিত্র : সরবারহের ফলে এল ই ডি (লাইট) গূলো আলো দিচ্ছে

জানি না টিউন টা কেমন লেগেছে , কেমন হল আমার ব্যতিক্রমিক টিউন টা কমেন্ট করে জানাবেন ।

১০ টি বেস্ট ম্যাগাজিন স্টাইল এর ব্লগার টেমপ্লেট (সাথে ডাউনলোড লিঙ্ক)

সবাই কেমন আছেন  ,  মনে হয় ভাল । কয়দিন থেকে পরিক্ষার ব্যস্তায় ভিজুয়্যাল বেসিক নিয়ে আর লেখা হয়নি এজন্য আমি দুঃখিত । আমি সময় পেলে আবার ভিজুয়্যাল বেসিক নিয়ে লেখা শুরু করবো ।
আজ আমি কিছু ভালো টেমপ্লেট পেলাম , তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ।

আলফা ব্লগার টেমপ্লেট


Alpha Blogger Template

রিভুলেশন থীম টেমপ্লেট


Revolution Theme Blogger Template

Tekikon ব্লগার টেমপ্লেট


Tekikon Blogger Template

Indomagz ব্লগার টেমপ্লেট


Indomagz Blogger Template

Grid Focus ব্লগার টেমপ্লেট


Grid Focus Blogger Template




Visionary Reloaded ব্লগার টেমপ্লেট


Visionary Reloaded Blogger Template


Magazine Style Red ব্লগার টেমপ্লেট


Magazine Style Red Blogger Template


Magazine 1 ব্লগার টেমপ্লেট


Magazine 1 Blogger Template


Magazine 2 ব্লগার টেমপ্লেট


Magazine 2 Blogger Template

Cellar Heat ব্লগার টেমপ্লেট


Cellar Heat Blogger Template

তথ্যসুত্র এখানে

ভিজুয়্যাল বেসিক এর বিভিন্ন উপাদান সমূহের পরিচিতি ও ভিজুয়্যাল বেসিক ফ্রী ডাউনলোড লিঙ্ক (ভিজুয়্যাল বেসিক টিউটরিয়াল ২)

সবাই কেমন আছেন আপনারা । আমার গত টিউনভিজুয়্যাল বেসিক নিয়ে লিখছি , অনেকে এ বিষয় নিয়ে আর জানতে চেয়েছে , তাই আজকে আমার এই টিউন । সুস্থ থাকলে ভিজুয়্যাল বেসিক নিয়ে নিয়মিত লিখে যাব। ত কথা না বাড়িয়ে কাজে আসা জাগ ।
আপনি যদি ভিজুয়্যাল বেসিক এ একজন দক্ষ প্রোগামার হতে চান তবে ভিজুয়্যাল বেসিক এর নিম্ন লিখিত ব্যবহারিত উপাদান গুলো সম্পর্কে পরিষ্কার ধারনা অবশ্যই থাকেতে হবে। ভিজুয়্যাল বেসিক এর এই উপাদান গুলো সম্পর্কে ভালো ধারনা না থাকেলে আপনি ভিজুয়্যাল বেসিক এ একজন সুদক্ষ প্রোগ্রামার হতে পারবেন না ।
Visual ভিজুয়্যাল বেসিক এর বিভিন্ন উপাদান সমূহের পরিচিতি ও ভিজুয়্যাল বেসিক ফ্রী ডাউনলোড লিঙ্ক (ভিজুয়্যাল বেসিক টিউটরিয়াল ২) | Techtunes

নিম্নে উপাদান গুলোর নাম দেয়া হল :

  • মেথড

  • অবজেক্ট

  • প্রোপাটিজ

  • ফাংশনস

  • ভেরিয়াবলস

  • ইভেন্ট

উপাদান গুলোর পরিচিতি / বর্ননা :

নিম্নে ভিজুয়্যাল বেসিক এর সকল উপাদানের ( অবজেক্ট   ,  প্রোপাটিজ  , ইভেন্ট , মেথড  , ভেরিয়াবলস , ফাংশনস ) বিস্তারিত আলোচনা করা হল ।

অবজেক্ট :

ভিজুয়্যাল বেসিক কোন প্রজেক্ট তৈরি করতে গেলে আমরা যে সকল কন্ট্রল ও ফর্ম (উদাহারন :  কমান্ড বাটন , টেক্সবক্স) ব্যবহার করে থাকি , তাদের অবজেক্ট বলে । ভিজুয়্যাল বেসিক যা তৈরি করেছে তারা ভিজুয়্যাল বেসিক তৈরি করার সময় এর অবজেক্ট গুলো নিদিস্ট করে দিয়েছে । যেমন ফর্ম একটি টেক্স বক্স সংযোগ করে ইচ্ছে মত মুভ করানো যায় । আবার টেক্স বক্স এ কোন কিছু টাইপ করা যায় ।

প্রোপাটিজ :

ভিজুয়্যাল বেসিক এ আমরা যে অবজেক্ট ব্যবহার করে থাকি , সে অবজেক্ট  গুলোকে আর ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন প্রকার প্রোপাটিজ ব্যবহার করা হয় । যেমন :  আমরা যখন ফর্ম এ সংযোগ করা একটি টেক্স বক্স এর ব্যাক কালার , উচ্চতা ইত্যাদি প্রোপাটিজ সেট করে টেক্সবক্স টিতে অধিকতর কার্যকরী করা যায় । কোড লিখার মাধ্যমেও অবজেক্ট সমূহের বৈশিস্ট্য নির্ধারন করা যায় ।
উদাহারন : ফর্ম একটি টেক্স বক্স যুক্ত করে উহার প্রোপাটিজ উইন্ডোতে নিম্নলিখিত ভাবে প্রোপাটিজ সেট করা যাক :
হাইট :২৭৫০
ওয়েট : ৩৫০০

এবার ফর্মটিতে ডিজাইন টাইম এ অথবা রান করলে পরিবর্তন সমূহ লক্ষ্য করা যাবে ।

ইভেন্ট :

ফর্ম এ কমান্ড বাটন যুক্ত করে ভিউ কোড সিলেক্ট করলে একটি কোড উন্ডো দেখা যাবে এই উন্ডো তে ২টি কম্বোবক্স আছে । বাম পাশের কম্বোবক্স কে অবজেক্ট কম্বোবক্স ও ডান পাশের টা কে প্রসিডিউর কম্বোবক্স বলা হয় , আর প্রসিডিউর কম্বোবক্স এর অধিনে বিভিন্ন ইভেন্ট থাকে । যেমন : লস্ট ফকাস ইভেন্ট ,ক্লিক ইভেন্ট ইত্যাদি ।
উদাহারন : কোন ফর্ম এ যুক্ত কমান্ডবাটন  হল একটি অবজেক্ট , যা অবজেক্ট কমান্ডবক্স এর থাকে । এখন এই কমান্ড বাটন এ ক্লিক ইভেন্ট কোন কোড লিখে , রান করে কমান্ডবাটন এ ক্লিক করলে কোড টি কাজ করেবে ।

মেথড :

ভিজুয়্যাল বেসিক এ প্রোগ্রাম তৈরিতে ব্যবহারিত অবজেক্ট এর কিছু মেথড থাকে যা দারা অবজেক্ট এর কাজ করার ধরন নির্ধারন করা হয় । অবজেক্ট এর বিভিন্ন যে ইভেন্ট থাকে , তাদের অধিনে এসকল মেথড ব্যবহারিত হয় । এর মধ্যে কিছু বেশি কাজের মেথড Clear , Hide , Show ইত্যাদি ।

ভেরিয়েবলস :

ভিজুয়্যাল বেসিক এ কোন অ্যাপ্লিকেশন তৈরি সময় যা সবচেয়ে বেশি ভুমিকা পালন করে তাহল ভেরিয়েবলস । ভিজুয়্যাল বেসিক  ভেরিয়েবলস অস্থায়ি ডেটা সংরক্ষন করে । একটি ভেরিয়েবল প্রধানত ২টি অংশ থাকে যথা: নেইম(নাম) ও ডাটা টাইপ ।  ভিজুয়্যাল বেসিক যে নামে ভেরিয়েবলস ডিক্লিয়ার করা হয় , সেই নামে উহার ডেটা সংরক্ষন করে এবং ডেটা টাইপ এর সাহায্যে নির্ধারিত কি ধরনের ডেটা সংরক্ষন করা হবে। যদি কোন সময় ডেটা টাইপ ডিক্লিয়ার করা না হয় তবে ভেরিয়েবলস টি ভেরিয়ান্ট টাইপ এর ডাটা সংরক্ষন করে থাকে । ভেরিয়ান্ট টাইপ এর ডাটা বিভিন্ন অবস্থা বিভিন্ন ডাটা টাইপ সংরক্ষন করে । তবে ভেরিয়ান্ট এর নাম অবশ্যই character (উদাহারন : a , b , c) হতে হবে ।

ফাংশনস :

ভিজুয়্যাল বেসিক এ তার নিজসস কিছু ফাংশনস থাকে  যার সাহায্যে ভিজুয়্যাল বেসিক এ তৈরি করা কোন প্রোগ্রাম আর সহজ ভাবে করা যায় । ভিজুয়্যাল বেসিক এর কিছু বেশ উল্লেখযোগ্য ফাংশনস হল (Date , Time , Val , Uvase ইত্যাদি ) ।

আজ এ পযন্ত । আশা করি সবাই ভাল ভাবে বুঝেছে। আমার পরের টিউন এ ভিজুয়্যাল বেসিক এর এর আইডিই (IDE – integrated development environment) উইন্ডো এর পরিচিতি ও প্রজেক্ট তৈরির বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ।

ভিজুয়্যাল বেসিক ফ্রী ডাউনলোড লিঙ্ক

যাদের কাছে ভিজুয়্যাল বেসিক ফাইল টি নেই তারা নিম্নে দেয়া লিঙ্ক গুলো থেকে ডাউনলোড করে নিতে পারেন । তবে এ ফাইল এর আকার অনেক বড় তাই ডাউনলোড হতে অনেক সময় নিবে
ডাউনলোড লিঙ্ক ১
Download From soft82.com
ডাউনলোড লিঙ্ক ২
Download From
ডাউনলোড লিঙ্ক ৩
Download From soft82.com

সবাইকে অসংখ্য ধন্যবাদ

ভিজুয়্যাল বেসিক কি ও কেন শিখবেন ভিজুয়্যাল বেসিক (ভিজুয়্যাল বেসিক টিউটরিয়াল ১)

আমি আজ যে বিষয় টা নিয়ে টিউন করবো তা হল ভিজুয়াল বেসিক । প্রোগ্রামিং নিয়ে টেকটিউন্স এ তেমন বেশি টিউন হয় নি । তাই আমি সাহস করে ভিজুয়াল বেসিক নিয়ে পর্ব (১৫ পর্ব)আকারে টিউন করার চিন্তা করলাম ও ইতি মধ্যে প্রায় ৫ পর্বের মত লিখে ফেলেছি। তবে আমি বলে রাখতে চাই যে ভিজুয়াল বেসিক নিয়ে আমার কোন প্রাষ্ঠানিক শিক্ষা নেই , আমি বিভিন্ন ওয়েব সাইট ঘেটে ও ভিডিও টিউটরিয়াল দেখে ভিজুয়াল বেসিক শিখেছি , তাই কোন প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভিজুয়াল বেসিক

ভিজুয়াল বেসিক কি :

Visual অর্থ দৃশ্যমান এবং Basic অর্থ মৌ্লিক । অর্থ্যাৎ প্রোগ্রামের কোডের ধরন । ভিজুয়াল বেসিক (যাকে আমরা সংক্ষেপে ভিবি বা vb বলে থাকি ) একটি তৃতীয় প্রজন্মের ঘটনা চালিত  প্রোগ্রামিং ভাষা এবং মাইক্রোসফটের “কম” বা কম্পোনেন্ট অবজেক্ট মডেল  এর আইডিই (IDE – integrated development environment)। মাইক্রোসফট এই ভাষাকে বাজারে আনে পুরাতন বেসিক ভাষার উন্নত সংষ্করন হিসেবে। দৃশ্যমান বা গ্রাফিকাল বৈশিষ্ট্য এবং বেসিক ভাষার উত্তরাধিকার ভিবিকে তুলনামূলকভাবে সহজ়ে আয়ত্ত এবং ব্যবহার করার সুবিধা প্রদান করেছে । বর্তমানে এই ভাষাটি ভিজুয়াল বেসিক ডট নেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আর জানতে ভিজিট দিস লিঙ্ক
বেসিক ভিবি জিইউআই – গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (G UI-graphical user interface) বা ব্যবহারকারীর জন্য দৃশ্যমান ব্যবহার ব্যবস্থার র‌্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা র‌্যাড অ্যাপ্লিকেশন চালু করেছে। আর এই গ্রাফিকাল ইউজার ইন্টারফেসই হল ভিজুয়াল বেসিক ।
Visual Basic Bd

Visual Basic 2008 Express Edition

কেন ভিজুয়াল বেসিক শিখবেন :

ভিজুয়াল বেসিক কেন শিখবেন এটা একটা প্রশ্ন । আপনাদের যাদের প্রাগ্রামিং এর নেশা আছে তাদের জন্য ভিজুয়াল বেসিক ।
  • ভিজুয়াল বেসিক খুবেই সহজ ।
  • ভিজুয়াল বেসিক এ আছে কিওয়ার্ড , ফাংশন এবং এস্টেট্মেন্ট যা অধিংশই গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI-graphical user interface)
  • মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশ্ন সহজেই তৈরি করা যায়।
  • অ্যাকটিভ এক্স কোন্ট্রল তৈরি সহজ ।
  • বিভিন্ন গ্রাফিক্স ফাইল নিয়ে কাজ করা যায় ।
  • .exe (অর্থ্যাৎ Executable file ) file এ অ্যাপ্লিকেশন সংরক্ষন করা সম্ভব ।
  • এ সবচেয়ে বড় যে গুন এটার সাহায্যে Front End হিসাবে পরিচিত MS Acce8s x MS SQL ডাটা বেস এ্যাক্সেস করা যায় ।
এছাড়াও ডেটা অ্যাকসেস অবজেক্ট, রিমোট ডেটা অবজেক্ট ইত্যাদির মাধ্যমে ডেটাবেজে কাজ করার এবং অ্যাকটিভএক্স (ActiveX) নিয়ন্ত্রক ও অবজেক্ট তৈরী করার সুবিধা দিয়েছে।

আজ এ পযন্ত , আর  ভিজুয়াল বেসিক সম্পর্কে আপনাদের শেখার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবে  , তাহলে আমি আমার পরের লেখা গুলো নিয়ে ও ভিডিও টিউটরিয়াল সহ টিউন করব।

আমাদের লাইফ বিজি , আমি করতে চেয়েছি একটু ইজি

আমার অনেক দিনের ইচ্ছা যে আমার একটা নিজের ওয়েবসাইট থাকবে , এবং এই জন্য আমার একটা সাইট তৈরি করা । কিছু দিন থেকে সাইট এর কাজ করছি লাম এবং সাইট এর কাজ প্রায় শেষ এর দিকে । আমার সাইট টির ঠিকানা : www.bdlinkpoint.co.cc ।প্রথম তাই ফ্রী দিয়ে শুরু করলাম , ভবিষৎ ডোমেইন ও হোস্টিং কেনার ইচ্ছা আসে ।
bd আমাদের লাইফ বিজি , আমি করতে চেয়েছি একটু ইজি  | Techtunes

কেন ও কি কারনে আমার এ সাইট তৈরি করা

যারা ইন্টানেট নতুন ব্যবহার করছেন , তাদের কথা মাথা রেখেই আমি এই সাইট টি তৈরি করেছি। যা নতুন ইন্টানেট ব্যবহার করছেন , তারা অনেক সময় কিছু প্রয়োজনিও লিঙ্ক খুজে , কিন্তু নতুন হয়ায় সহজে লিঙ্ক গুলো খুজে পায় না। এতে তাদের অনেক সমস্যা হয় এবং সময় অপচয় হয়।এ সাইট তে বর্ত্মানে প্রায় ১০০০+ বিভিন্ন প্রয়োজনিও লিঙ্ক আছে এবং প্রতি দিনেই বিভিন্ন প্রকার প্রয়োজনিও লিঙ্ক সাবমিট করা হচ্ছে। যা নতুন ইন্টানেট তারা যদি আমার এ সাইট টি হোম পেজ হিসাবে রাখে তাহলে হয় তো তাদের প্রয়োজনিও লিঙ্ক গুলো খুব সহজেই খুজে পেতে পারে।  অবশ্য  যারা অবিজ্ঞ তাদের জন্য আছে আমাদের গুগল চাচা আছে , সার্চ দিলেই সব কিছু চোখের সামনে। কিন্তু যারা নতুন তাদের গুগল সম্পর্কে ধারনা নাও থাকতে পারে ,  তাদের কথা চিন্তা করে আমার এই সাইট ।

সাইট টিতে যা যা পাবেন

সাইট টিতে অনেক ধরনের লিঙ্ক আপনি পেতে পারেন যেমন : বিভিন্ন প্রকার এন্টাটেনমেন্ট লিঙ্ক , নিউজ এন্ড মিডিয়া লিঙ্ক , বাংলাদেশের প্রয়োজনিও লিঙ্ক , বাংলাদেশ সরকারের প্রয়োজনিও লিঙ্ক , ইউ কে ও ইউ এস এ এর সকল প্রকার প্রয়োজনিও লিঙ্ক, বিভিন্ন দেশের নিউজ পেপার ও ম্যাগাজিন লিঙ্ক  আর অনেক ধরনের প্রয়োজনিও লিঙ্ক  এবং এ লিঙ্ক গুলোকে আমি বিভিন্ন কেটাগরিতে ভাগ করেছি যাতে সহজে খুজে পাওয়া যায় ।যেমন গান , নাটক এগুলোকে এন্টাটেনমেন্ট কেটাগরিতে ,  এভাবে সকল প্রকার লিঙ্ক এর জন্য বিভিন্ন কেটাগরি আছে । সাইট প্রতি দিনে আপডেট করতে চেস্ট করি। আর সাইট টি হয় তো অনেকের ভালো নাও লাগতে পারে , এজন্য খারাপ মন্তব্য না করে , সাইট টি আর কিভাবে ভালো করা যায় সে সম্পর্কে বললে খুছি হব।
badhon আমাদের লাইফ বিজি , আমি করতে চেয়েছি একটু ইজি  | Techtunes

জানি না আপনাদের সাইট টা কেমন লাগলো , ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আর সাইট টি সম্পর্কে যেকোন প্রকার সাজেন্স থাকে অবশ্যই দিবেন।

সবাই ভালো থাকবেন


মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১০

অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কথা ভাবছেন তাহলে দেশি সাইটা দেখে যান

আমাদের দেশে অনলাইন ভুবনের তরুণদের কাছে বহুল আলোচিত বিষয়ের একটি হচ্ছে অনলাইন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ।ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে সক্ষম হয়েছেন অনেকেই ৷পড়ালেখার পাশাপাশি বা পড়ালেখা শেষে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে যে কেউ গড়ে নিতে পারেন আপনার নিজের ভবিষ্যত্ ক্যারিয়ার । আপনি এ কাজ করতে পারেন ইন্টারনেটে অনেকগুলো জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট রয়েছে । কিন্তু এগুলোতে কাজ পাওয়া অনেক কঠিন । আপনি নতুন অবস্থায় অনেক বিড করেও কাজ পান এবং হতাশ হয়ে ফ্রিল্যান্সিং ছেরে দেয়ার কথা বলেন। আপনাদের কথা মাথায় রেখে বাংলাদেশে তৈরি হল বিডিটি ফ্রিল্যান্সার নামে এক ওয়েব সাইট। সাইট চালু হরার মাত্র ১ মাস হয়েছে । সাইট টি নতুন হলেও এর পেমেন্ট সিস্টেম অনেক ভাল।এখানে আপনি ডাটা এন্ট্রি প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন , গেম, থ্রিডি এনিমেশন, ব্যানার ডিজাইন , লোগো ডিজাইন ইত্যাদি কাজ পাবেন।
 অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কথা ভাবছেন তাহলে দেশি সাইটা দেখে যান<span title=। | Techtunes" title="অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কথা ভাবছেন তাহলে দেশি সাইটা দেখে যান। | " height="507" width="570">

সাইটিতে আপনি কি কি সুবিদা পাবেনঃ

  • অর্থ তোলার একটি নির্ভরযোগ্য ও নিরাপদ উপায় হচ্ছে ওয়্যার ট্রান্সফার ।সাইটিতে প্রধান যে সুবিদা হল আপনি সরাসরি আপনার ব্যাংক থেকে টাকা তুলতে পাবেন। এর জন্য আপনার ব্যয় হবে মাত্র ২০ ডলার । আপনি মাত্র ৭-৮ দিনের মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন।
  • এ ছাড়া আপনি মানিবুকার বা পেপাল এর মাধ্যমে টাকা পেতে পারেন । এতে আপনার ব্যয় হবে মাত্র ১০-১২ ডলার ।
  • সাইট টা নতুন বলে বর্তমানে তারা বায়ারদের কাজ থেকে কোন টাকা নিচ্ছেনা । আপনি একদম ফ্রীতে আপনার যেকোন কাজ সেখানে পোস্ট করতে পাবেন।
  • সাইটি গোল্ড মেম্বার হয়ার সুবিধা আছে। আর এর জন্য আপনার ব্যয় হবে মাত্র ৫ ডলার। ১ম এ গোল্ড মেম্বার না হলেও চলবে , কোন কাজ পেলে সে তাকা দিয়ে আপনি গোল্ড মেম্বার হতে পাবেন।
  • কাজ শুরু করার পর ক্লায়েন্ট /বায়ারকাজের সম্পূর্ণ টাকা ওই ফ্রিল্যান্সিং সাইটে জমা রাখে। যা কাজ সম্পন্ন হবার পর কোডারের টাকা পাবার সম্ভাবনা নিশ্চিত করে।

দেশি সাইট এ ফ্রিল্যান্সিং কাজ করুন , নিজের ভবিষ্যত্ ক্যারিয়ার গড়ুন ।ফ্রিল্যান্সিং বা সাইট টি সম্পর্কে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০০৯

অনলাইনে করুন এবার ঈদের বাজার

এখন প্রযুক্তির যুগ। বাংলাদেশ ও এর সাথে পাল্লা দিয়ে চলছে।আমি আজ আপনাদের কিছু ওয়েব সাইট নাম বলবো যা থেকে আপনারা সকল প্রকার বাজার করতে পারবেন।

অনলাইনে বাজার চ্যানেল আই শপের পাওয়া যাচ্ছে ঈদের পন্য আর এর পাশাপাশি ইফতারের বিভিন্ন পন্য বিক্রি হচ্ছে।

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.channelishop অনলাইনে করুন এবার ঈদের বাজার | Techtunes

আবার এটিএন এ-শপে ঈদের পোশাকের, পাশাপাশি পাওয়া যাচ্ছে রকমারি খাবার।

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.www.atneshop অনলাইনে করুন এবার ঈদের বাজার | Techtunes

ওয়েব পোর্টাল বাংলাদেশ ইনফতে কেনা বেচার বিভাগের বিভাগের বিভাগ ওয়ারি বিভিন্ন পন্য বিক্রি হছে। এসবের মধ্যে গাড়ি , ফ্ল্যাট, বিনোদন পন্য, বইসহ রয়েছে আর নানা পন্য।

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.bangladeshinfo অনলাইনে করুন এবার ঈদের বাজার | Techtunes

আবার ঈদ কে সামনে রেখে বিভিন্ন ছাড় ও উপহারের সুবিধা দিচ্ছে অনলাইন বাজার হাটবাজার । প্রবাসিরা নিজের পছন্দ মত পন্য কিনে প্রিয়জনকে পাঠাতে পারবেন ।

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.hutbazar অনলাইনে করুন এবার ঈদের বাজার | Techtunes

ওয়েব বাংলাদেশ ডট কমে রয়েছে কেনাকাটার বিশাল সম্ভার। এ বাজারে শিশুদের পন্য , ঈদের ফ্যাশানসহ নানা পন্য পাবেন।

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.webbangladesh অনলাইনে করুন এবার ঈদের বাজার | Techtunes

আরেকটি অনলাইন বাজার হচ্ছে কিল্কি বিডি ।এখানে ও প্রয়োজনীয় সব ধরনের পন্য পাওয়া যাবে।

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.clickbd অনলাইনে করুন এবার ঈদের বাজার | Techtunes

এ সারা আর অনেক অনলাইন বাজার রয়েছে যেমন ,

ডিজিটাল মার্কেট বিডি ডট কম ,

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.digitalmarketbd অনলাইনে করুন এবার ঈদের বাজার | Techtunes

বাংলাবাজার ডট কম ,

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fwww.banglabazar অনলাইনে করুন এবার ঈদের বাজার | Techtunes

বাংলাদেশের মার্কেট প্লেস

xino.php?embed=1&STWAccessKeyId=8bc9ef4a8c23d5d&Size=xlg&stwUrl=http%3A%2F%2Fbangladeshmarketplace অনলাইনে করুন এবার ঈদের বাজার | Techtunes

ইত্যাদি। এসব অনলাইন বাজারে খাবারসামাগ্রী এর পাশাপাশি শিশু , ছেছে ও মেয়ে দের আলাদা আলাদা বিভাগে রয়েছে নানান পন্য।

টাকা পরিশোধ পদ্ধতি :

প্রবাসীরা সাধারনত ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমান টাকা পরিশোধ করে থাকেন । এ ছাড়া কিছু সাইটে রয়েছে ভিন্ন ব্যবশ্তা। এসব সাইট এ মূলত ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপনের কাজ তা করা হয়ে থাকে । এরপর কেনাকাটা র কাজটুকু ক্রেতা-বিক্রেতা নিজেরা করে থকে। তবে আ ক্ষেত্রে সাইট কর্তপক্ষকেও নির্দিষ্ট পরিমান ফি পরিশোধ করতে হয়।